মেডিঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে নিচের নিয়ম ও শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন। এই শর্তগুলো আপনার এবং মেডিঅ্যাপের মধ্যে একটি আইনি চুক্তি গঠন করে।
মেডিঅ্যাপ থেকে প্রদানকৃত আপনার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড সম্পূর্ণ ব্যক্তিগত। আপনার একাউন্টের সমস্ত কার্যকলাপের জন্য আপনি নিজেই দায়বদ্ধ।
এই প্ল্যাটফর্মের সমস্ত প্রশ্নপত্র, লেকচার শিট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য শিক্ষামূলক উপকরণ মেডিঅ্যাপের একচেটিয়া সম্পদ এবং বাংলাদেশ কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত।
একবার কোর্সে ভর্তি বা একাউন্ট সচল হওয়ার পর পেমেন্ট চূড়ান্ত বলে গণ্য হবে। মেডিঅ্যাপের সাধারণ নীতি অনুযায়ী কোর্স ফি ফেরতযোগ্য নয়।
মেডিঅ্যাপের সিস্টেম বা অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ধরনের অনৈতিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনগতভাবে দণ্ডনীয়।
আমাদের সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি উপরের সমস্ত শর্তাবলী পড়েছেন এবং মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। মেডিঅ্যাপ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।